মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় স্বাস্থ বার্তা

বরিশাল বিভাগে প্রবাসফেরত ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

বরিশাল বিভাগের প্রবাসফেরত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল বিভাগের বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীতে মোট ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর মধ্যে শুক্রবার নতুন দুজনের একজন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এবং অপরজন পটুয়াখালী উপজেলার দুমকী উপজেলার। তারা দুজনই পুরুষ এবং তারা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন। তবে তাদের কারো শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

বাকি ১৫ জনের মধ্যে পটুয়াখালীর কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ জন চীনা নাগরিক। বৃহস্পতিবার তারা চীন থেকে কলাপাড়া এসেছেন। তাদের তাপবিদ্যুৎ কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বরিশালের ৭ জনের মধ্যে গৌরনদীর ৪ জন ইতালিফেরত। পটুয়াখালীর জেলার দুমকি ও ঝালকাঠির জেলার রাজাপুরে আরও দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হিজলার সৌদি আরবফেরত ১ জন ও সিঙ্গাপুর ফেরত ১ জন এবং বাকেরগঞ্জের মালয়েশিয়া ফেরত ১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঝালকাঠির রাজাপুরের ৪ জনের মধ্যে নেদারল্যান্ডসের ১ জন, সিঙ্গাপুরের ১ জন এবং সৌদি আরবের ২ জনকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24