মার্চ ১০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রচ্ছদ রাজনীতি

বিএনপির এখন অস্তিত্ব খুজেঁ পাওয়া যায় না: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, অত্যাচারী বিএনপি নামক দলটির এখন অস্তিত্ব খুজেঁ পাওয়া যায় না। ২০০১ সালের নির্বাচনের পর আমাদের ওপর যে অত্যাচার নির্যাতন করেছে আমরা তার প্রতিশোধ নেইনি। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। যার কারণে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির হাজার হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।

সোমবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আগামীতে দেখবেন মিথ্যার উপর ভিত্তি করে গড়ে উঠা বিএনপি দলটিকে কেউ খুঁজে পাবে না।

আজীবন ভোলার উন্নয়ন করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরো বলেন, ভোলার নদী ভাঙন বন্ধ হয়েছে। ভোলায় প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে। সে গ্যাসের উপর ভিত্তি করে অনেক কলকারখানা গড়ে উঠবে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।

ভোলা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24