মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ ঢাকা রাজনীতি

বুধবার স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করবে বিএনপি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বুধবার শোভাযাত্রা করবে বিএনপি। বুধবার বেলা ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।

দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে শোভাযাত্রা। এরপর শান্তিনগর মোড় থেকে যতদূর যেতে দেয় যাবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৭ মার্চ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কর্মসূচি ঘোষণা করেন।

সেদিন বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা করব ২৭শে মার্চ। তবে শোভাযাত্রার অনুমতি এখনও পাইনি। অনুমতি পেলে সময় জানানো হবে।

এ শোভাযাত্রার সময় জানানো হলো আজ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24