এপ্রিল ৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট জাতীয় দূর্ঘটনা

বেঁচে গেছি, সবাই দোয়া করবেন: তামিম ইকবাল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদ আল নূর জাম্বারে বন্দুকধারীদের হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা।অনুশীলনের পর জুমআর নামাজ আদায় করতে ওই মসজিদে যাচ্ছিলেন ক্রিকেটাররা।

ঘটনার পর টাইগার ওপেনার তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নিজেদের নিরাপদে থাকার কথা জানিয়েছেন।

তামিম লিখেছেন, বন্দুকধারীর গুলি থেকে আমরা পুরো দল বেঁচে গেছি। এটা খুবই ভীতিজনক একটি অভিজ্ঞতা। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

স্থানীয় সময় দুপুর পৌণে ২টায় এ হামলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন নিহত ও ২০-৩০ জন আহত হয়েছে বলে দাবী করেছে স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় পত্রিকার বরাত দিয়ে জানা যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা যখন মসজিদে প্রবেশ করতে যাচ্ছিল তখন একজন মহিলা তাদের মসজিদের ভেতরে বন্দুকধারীদের অবস্থানের কথা জানায়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24