মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও নাপা সিরাপ বিক্রির নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রির নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার (১৪ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

এর আগে গত শনিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে।

জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার জাগো নিউজকে জানান, আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনার পর আমরা ফার্মেসিগুলোতে নাপা সিরাপ সাময়িক বন্ধ রাখতে বলেছিলাম। যদি কোনো শিশুর ক্ষতি হয় সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবার বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয় নাপা সিরাপ পরীক্ষা-নীরিক্ষা করার পর কোনো সমস্যা পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় পুনরায় নাপা সিরাপ বিক্রি করতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছি।

বৃহস্পতিবার (১১মার্চ) রাতে জেলার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর তা বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ওষুধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official