মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

ভোট সম্পন্ন, চলছে গণনা

সংঘাত, সহিংসতা আর বেশকিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের মাধ্যমে শেষ হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৮টি উপজেলার ভোটগ্রহণ। ভোট শেষে চলছে গণনা।

এর আগে আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এই ধাপে ৭৮ উপজেলার চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হয়। এসব উপজেলায় মোট ৮৪২ জন প্রতিদ্বন্দ্বিতা  করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২৪৯ জন। এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন। কেন্দ্র সংখ্যা ৫ হাজার ৮৪৭টি।

ভোটের আগেই এই ধাপে ২৮টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ১৫ জন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24