মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো আতশবাজি উৎসব

স্বাধীনতা দিবসে আতশবাজির আলোয় আলোকিত হয়েছে বরিশালের আকাশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে কীর্তনখোলা নদীতে ঘণ্টাব্যাপী চলে আতশবাজি উৎসব।

প্রথমবারের মত অনুষ্ঠিত আতশবাজির উৎসব দেখতে কীর্তনখোলা নদীর পাড়ে ভিড় জমায় অগণিত মানুষ।একদিকে জাতীয় ছুটি, অপরদিকে আতশবাজি উৎসব। দুটি মিলিয়ে নদীর তীড়ে মানুষের মেলায় পরিণত হয়েছে।

স্বাধীনতার ৪৮ বছর উদযাপনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আয়োজনে আতশবাজি উৎসবের এই মহাযজ্ঞ দেখে বিস্মিত তারা।

দেশের এই গৌরবের দিনে এমন আয়োজন করায় সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছে আতশবাজি উৎসব দেখতে আসা বরিশালবাসীরা।

এদিকে বরিশালবাসীর পাশাপাশি কীর্তনখোলা নদীতে স্প্রীডবোটে থেকে আতশবাজি উৎসব পরিবার নিয়ে উপভোগ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official