ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা

স্বামীর ঘরে পুড়ে অঙ্গার ঘুমন্ত নববধূ

কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে ইয়াসমিন (২১) নামের এক নববধূর মৃত্যু হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) ভোরে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ইয়াসমিন ঢেউয়াতলী গ্রামের আলতাফ মিয়া বাড়ির রেজাউলের স্ত্রী। এক মাস আগে তাদের বিয়ে হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গ্যাস সিলিল্ডার বিস্ফোরিত হয়ে রেজাউলের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে পুরো ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা নববধূ ইয়াসমিন পুড়ে যায়। আগ্নিকাণ্ডের আগেই তার স্বামী রেজাউল ফজর নামাজ পড়তে মসজিদে যান।

পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে বরুড়া থানায় হস্তান্তর করা হয়।

বরুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official