মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা রাজনীতি

সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও নেয়া হয়নি

প্রতিটি জায়গায় দানবদের দায়িত্ব দেয়ার কারণেই এভাবে গাড়ি চাপায় শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার পল্টনে জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সভাপতি আব্দুল আলী মৃধার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও সরকার তা নেয়নি। তাই নৈরাজ্য থামছে না।

রিজভী আহমেদ আরও বলেন, প্রতিটি মানুষ আতঙ্কে ভুগছে। উপেজলা নির্বাচনে জনগণ অংশ নেয়নি। দেশের মানুষ বুঝে গেছে দেশে নির্বাচন বলে কিছু নেই। জেলে রেখে খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে হত্যা করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official