মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

আজও সিরাজগঞ্জ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর থেকে সড়কে যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যা শুক্রবার পর্যন্তও স্বাভাবিক হয়নি। এতে করে যাত্রী-চালক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন।

ঢাকাগামী ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, বগুড়া থেকে কাঁচাপণ্য নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছানোর পর থেকে সড়কে ধীরগতি ও যানজটের সৃষ্টি হচ্ছে। পরে বাধ্য হয়ে কামারখন্দ আঞ্চলিক সড়ক দিয়ে কড্ডা মোড়ে পৌঁছাই। সেখান থেকেও সয়দাবাদ পর্যন্ত যানজট। সড়কেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। সঠিক সময়ে পণ্যগুলো পৌঁছাতে না পারলে লোকসান গুনতে হবে।

রাজশাহীগামী সোনারতরী এক্সপ্রেসের যাত্রী ইয়াকুব আলী জানান, বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে কিছুটা পথ আসার পর থেকে যানজটে পড়ে আছি। ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে লাগছে দুই ঘণ্টা। কখন বাড়ি পৌঁছবো ঠিক নেই।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কের চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একলেন দিয়েই ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আগামী দুই-তিন দিনের মধ্যে নলকা সেতুর কাজ কিছুটা সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে আজও অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় থেমে থেমে চলছে বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় ১৫ মার্চ (মঙ্গলবার) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এরপর থেকে সড়কে যানবাহনের ধীরগতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যা শুক্রবার পর্যন্তও স্বাভাবিক হয়নি। এতে করে যাত্রী-চালক ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন।

ঢাকাগামী ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, বগুড়া থেকে কাঁচাপণ্য নিয়ে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছানোর পর থেকে সড়কে ধীরগতি ও যানজটের সৃষ্টি হচ্ছে। পরে বাধ্য হয়ে কামারখন্দ আঞ্চলিক সড়ক দিয়ে কড্ডা মোড়ে পৌঁছাই। সেখান থেকেও সয়দাবাদ পর্যন্ত যানজট। সড়কেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। সঠিক সময়ে পণ্যগুলো পৌঁছাতে না পারলে লোকসান গুনতে হবে।

রাজশাহীগামী সোনারতরী এক্সপ্রেসের যাত্রী ইয়াকুব আলী জানান, বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে কিছুটা পথ আসার পর থেকে যানজটে পড়ে আছি। ১০ মিনিটের সড়ক অতিক্রম করতে লাগছে দুই ঘণ্টা। কখন বাড়ি পৌঁছবো ঠিক নেই।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কের চারলেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় একলেন দিয়েই ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে সয়দাবাদ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত উভয় লেনে যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আগামী দুই-তিন দিনের মধ্যে নলকা সেতুর কাজ কিছুটা সম্পন্ন হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official