মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজনীতি শিক্ষাঙ্গন

আমি খুব আনন্দিত অনুভব করছি: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, আমি খুব আনন্দিত অনুভব করছি। ডাকসু নির্বাচনে আমাদের শিক্ষার্থীরা যেভাবে সুশৃঙ্খলভাবে পারস্পরিক শ্রদ্ধা রেখে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছে তা প্রশংসনীয়।

সোমবার দুপুরে তিনি এসব কথা বলেন। এদিকে কুয়েত মৈত্রী হলসহ বেশ কয়েকটি হলে অনিয়মের ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জাতীয়বাদী ছাত্রদল, বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোটের ভোট বর্জনের ঘটনায় ঢাবি উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। এটা আমাদের অনুপ্রেরণা দেয় সামনের দিনগুলোতে ডাকসু নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত করার।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official