মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

উজিরপুরে বাল্যবিবাহ থেকে ছাত্রীকে উদ্ধার করে ক্লাসে ফিরিয়ে দিয়েছে পুলিশ

বরিশালের উজিরপুরে পুলিশ ও ছাত্রদের বাধার কারনে বাল্যবিবাহ থেকে রেহাই পেল নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। সে উপজেলার গুঠীয়া ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের আব্দুল ওহাব খানের কন্যা ও গুঠীয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

জানাগেছে আজ বৃহস্পতিবার ( ৭ মার্চ ) সকালে ছাত্রীর পরিবার বিবাহের আয়োজন করলে গোপন সংবাদের মাধ্যমে ছাত্রীর সহপাঠীরা জানতে পেরে পুলিশকে জানায়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার এ এস আই রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাহের আয়োজন পন্ড করে দিয়ে ছাত্রীকে উদ্ধার করে স্কুলের ক্লাসে ফিরিয়ে দেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার এ এস আই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ছাত্রদের সহযোগীতায় ছাত্রীকে উদ্ধার করে ক্লাসে ফিরিয়ে দিয়েছি তবে কাউকে গ্রেফতার করতে পারিনি।

গুঠীয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও গুঠীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ দেলোয়ার ছাত্রীকে বাল্যবিবাহ রোধ তাকে উদ্ধার করে ক্লাসে ফিরিয়ে দেয়ার পুলিশ কে ধন্যবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র ও পুলিশের প্রশংসা করেন এবং বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official