মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

এমপি আফজাল হোসেনকে আজকের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের সরকারদলীয় সাংসদ মো. আফজাল হোসেনকে আজ বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সংসদকে ইসির এ-সংক্রান্ত নির্দেশনা জানিয়ে চিঠি দেয়া হয়েছে। এ নিয়ে অন্তত ১৩ জন সাংসদকে সতর্ক করে চিঠি দিল ইসি।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সাংসদ আফজাল হোসেন কিশোরগঞ্জ-৫ আসনের আওতাধীন বাজিপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ মার্চের মধ্যে তাকে বাজিতপুর এলাকা ত্যাগ করার জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

রোববার (১৭ মার্চ) এ উপজেলায় তৃতীয় ধাপের ভোট রয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24