মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া ঢাকা রাজনীতি

কারাদণ্ডের বিরুদ্ধে আপিল খালেদার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন।

খালেদা জিয়ার পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, এ আবেদনের সঙ্গে জামিনও চেয়েছেন খালেদা জিয়া।

সাজা বৃদ্ধিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৩০ অক্টোবর  বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official