মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

ঘরোয়া আয়োজনে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের বিয়ে

অবশেষে অপেক্ষার প্রহর শেষ। সময় তখন দুপুর আড়াইটা। প্রাইভেট কার থেকে ঘিয়ে রংয়ের শেরওয়ানি পরা বর নামলেন। চোখেমুখে হাসির বন্যা। যাত্রীবহর নিয়ে সবার মাঝে নেমে এলেন। বরের নাম মুস্তাফিজুর রহমান। বিশ্বকাঁপানো ‘ফিজ খ্যাত’ কাটার মাস্টার মুস্তাফিজের বিয়ে বলে কথা!

কনের বাড়িতে আগে থেকেই চলছিল সাজ সাজ রব। আত্মীয় স্বজনের কমতি ছিল না। বাদ পড়েনি মুস্তাফিজের বাড়িও। সেখানেও ক্ষীর খেলেন মুস্তাফিজুর রহমান। বরযাত্রী বহরের সাথে সাথে মুস্তাফিজ তার বাবা আবুল কাসেম আর মা মাহমুদা খাতুনকে নিয়েই পৌঁছালেন কনে সুমাইয়া পারভিন শিমুর বাড়িতে।

বরকে সোজা নিয়ে যাওয়া হলো বাড়ির দোতলায়। সেখানে একটি কক্ষে অপেক্ষমান সবাই। সময় তখন ৩ টা ছুঁই ছুঁই। মুস্তাফিজের মাথায় উঠলো টোপর। বিবাহ রেজিস্ট্রার দেবহাটার নোয়াপাড়ার কাজী আবুল বাসার তখনও অপেক্ষায়। অনুমতি নিয়ে অবশেষে কলেমা পড়ালেন ফিজ- শিমু দম্পতিকে। রেজিস্ট্রি কাগজপত্রে স্বাক্ষর করালেন। সাক্ষি হলেন কাটার মাস্টারের বড় ভাই মাহফুজুর রহমান মিঠু। আর দুই পক্ষের উকিল রবিউল ইসলাম ও আজিজুর রহমান। পাঁচ লাখ এক টাকার দেনমোহরে বাঁধা পড়লেন মুস্তাফিজুর রহমান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া পারভিন শিমু। তবে বিয়ের অনুষ্ঠান কোনো  সাংবাদিক উপভোগ করতে পারেননি। তারা কেবলই উঁকিঝুঁকি দিয়েছেন। পরিবারের লোকজন জানালেন ‘একেবারে ঘরোয়া পরিবেশে স্বজনদের সাথে নিয়ে প্রাথমিকভাবে শেষ করা হয়েছে এই বিয়ে। এরপর ধুমধাম করে অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

মুস্তাফিজের স্বপ্নের রাণী তার মামাতো বোন শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন এসএসসি।

বরের বাড়ি কালিগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে  জনা চল্লিশেক বরযাত্রীর বহর এসেছিল মাইক্রোপ্রাইভেট আর মোটর সাইকেলে। গন্তব্যস্থল দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হাদিপুর এলাকার জগন্নাথপুর গ্রাম। সেখানেই অপেক্ষায় ছিলে কনে শিমু । আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো তাদের বিয়ে। এরপর মধ্যাহ্ণ ভোজে আপ্যায়িত হলেন আমন্ত্রিতরা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24