মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চরফ্যাসনে শশীভূষণ বাজার এলাকায় সংলগ্ন সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাচ্চু মাতব্বর নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টায় শশীভূষণ বাজারের বেইলি ব্রীজের ঢালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কাশেম মাতব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক মোটরসাইকেলটি বেপরোয়া চালিয়ে বাজার সংলগ্ন বেইলি ব্রিজে উঠেন। ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত যুবক বাচ্চু মাতাব্বরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official