মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২জন, আহত ৭

পটুয়াখালী সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৭জন।

১১ মার্চ সন্ধ্যায় উপজেলার গাবুয়া স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো, পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা কাশেম সিকদারের ছেলে মো. নুরুল ইসলাম (৬০) ও টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন তালুকদার ছেলে মো. কুট্টি তালুকদার (৪২) ।

আহতরা হলো, মো. খোকন (৩৫), মিরাজ (২৯), লামিয়া (২২), আল-আমীন (৩২), আরিফ (২০), আবদুর রাজ্জাক হাং (৫০), এস কান্দার বয়াতী (৫৫)।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, সন্ধ্যায় বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার পথে দ্রুত গতির একটি মাইক্রোবাস গাবুয়া স্ট্যান্ড এলাকায় দু’টি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার নয় যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ও কুট্টিকে মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official