মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক:

বরিশাল কেন্দ্রীয় কারাগারে টয়লেট ক্লিনার পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদি।

রোববার ভোরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। ভোরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মহত্যার চেষ্টাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি (কং নং- ৫৯৩৯) মোহাম্মদ মিজানুর রহমান (৪০) ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম চাঁদকাঠি গ্রামের শরিফ আলীর ছেলে। স্ত্রী হত্যার দায়ে ২০১০ সালে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে ফাঁসির দণ্ড দেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, ভোরে কয়েদি মিজানুর রহমান বাথরুমে গিয়ে টয়লেট ক্লিনার পান করে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official