মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশাল কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা

স্টাফ রিপোর্টার//শামীম ইসলাস

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৩ জনকে এক বছর করে কারাদণ্ড এবং একজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ১০টার দিকে বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদীতে এবং চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন নদীতে জেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অপর একটি দল অভিযান চালান। অভিযানে সহায়তা করেন নৌ পুলিশের সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, চরকাউয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে মো. রবিউল (১৮), মো. শামিন (১৯) ও মো. শামিমকে (১৮) আটক করা হয়। পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম জানান, চরবাড়িয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মো. বাচ্চু (৩৫) নামের এক ব্যক্তিকে ড্রেজার মেশিনসহ আটক করা হয়। পরে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official