মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালগামী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসের চাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুই জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস এলাকার টিএন্ডটি সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদ উপজেলার পশ্চিম চারাখালি গ্রামের শাহ আলমের ছেলে।

রাজাপুর থানার এসআই ফিরোজ আলম জানান, বাইপাস এলাকার টিএন্ডটি সড়কের সামনের সড়ক থেকে ৩ জন আরোহীসহ মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের ওঠার সময় ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী শতাব্দী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক চালক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন।

আহত শাকিল ও হাবিুবর রহমানকে বরিশাল শেবাচিমে পাঠান। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official