মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে গণ অধিকার পরিষদের মানববন্ধন

বরিশালে আ. রব সেরেনিয়াবাদ প্রেস ক্লাবের সামনে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় এ বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুব অধিকার পরিষদের আহবায়ক জনাব রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও ছাত্র অধিকার পরিষদ বরিশাল মহানগর এর সহ সভাপতি আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মহানগর যুব অধিকার পরিষদের সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম সাগর।

এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না, মহানগর যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জনাব রাজা কাওছার, যুব এর  কোতোয়ালি থানার সহ সমন্বয়ক জাকির হোসেন নিরব এবং বিএম কলেজের ছাত্র নেতা নাজমুল ও পারভেজ ফকির সহ অন্যান্য নেতাকর্মী।

এসময় ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official