মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে জুমার নামাজের আগেই প্রাণ গেল ইমামের

নিউজ ডেস্ক:

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মহিবুল্লাহ (২২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার খান বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে মহিবুল্লাহকে খান বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। শুক্রবার জুমার নামাজের কারণে মসজিদের ছাদে জমে থাকা পানি ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছিলেন তিনি।

এ সময় সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মহিবুল্লাহ। পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বিদ্যুৎস্পৃষ্টে মহিবুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official