মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে মোটরসাইকেল চালককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকা থেকে প্রিন্স হাওলাদার (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খয়রাবাদ এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত প্রিন্স হাওলাদার খয়রাবাদ এলাকার মো. নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মো. ফয়েজ বলেন, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন প্রিন্স হাওলাদার। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সড়কের পাশে মোটরসাইকেল ও তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, প্রিন্স হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে রক্তমাখা একটি শাবল উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের শাবলের আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়ে প্রিন্স হাওলাদারের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে।

পুলিশ কর্মকর্তা ফয়েজ আরও বলেন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে প্রিন্স হাওলাদারের এক প্রতিবেশীর বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ চলছে। নলকূপ বসানোর কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিকের সঙ্গে গতকাল প্রিন্স হাওলাদারের ঝগড়া হয়। মরদেহের পাশ থেকে উদ্ধার করা রক্তমাখা শাবলটিও শ্রমিকদের বলে স্থানীয়রা সন্দেহ করছেন। এ কারণে চারজন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া প্রিন্স হাওলাদারের অন্য কারও সঙ্গে দ্বন্দ্ব ছিল কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official