মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হয়ে গেল

স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

বরিশালে ব্যাপক আনন্দ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব । গতকাল ১০ মার্চ (মঙ্গলবার) বরিশাল নগরীতে মন্দিরে মন্দিরে পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই। নগরীর শীতলা খোলা এলাকায় সব থেকে বড় আয়োজন ছিলো দোল উৎসব এর। কয়েকশ তরুণ তরুণী রঙ খেলায় মেতে ওঠেন এখানে।

রঙ খেলার পাশাপাশি ডিজে’রও আয়োজন করা হয়। আয়োজক স্বাগতা দাস জানান, প্রতি বছরই দোল উৎসবে শীতলাখোলা মোড়ে নানা আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রঙ খেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে উঠেছেন। উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের মতে বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official