মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা রাজনীতি

বিএনপি আন্দোলন করতে জানে না: মোশাররফ হোসেন

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বিএনপি আন্দোলন করতে জানে না। আন্দোলন কারে কয়, তা শিখতে হলে আওয়ামী লীগের কাছে শিখতে হবে। বিএনপি নেতারা পুলিশ দেখলেই দৌঁড় দেয়। আর আওয়ামী লীগ নেতারা পুলিশের মার খেয়েও রাজপথ ছাড়েনি।

বিএনপি নেত্রী জেলে আছেন অথচ তাদের নেতারা ঘরে বসে শুধু হুংকার ছাড়েন। আন্দোলন এবং আইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়াকে তারা মুক্ত করতে পারবেন না।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রবিবার দুপুরে ফরিদপুরে এসএমই আঞ্চলিক মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন।

এরআগে তিনি বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন। ক্ষুদ্র ও মাঝারী শিল্পোদ্যাক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারনের লক্ষ্যে মেলার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official