মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা দূর্ঘটনা প্রচ্ছদ রাজনীতি

বুঝি না এই বিল্ডিংগুলো কীভাবে অনুমোদন পায়: ফখরুল

দেশে কোনো কিছুতেই জবাবদিহি নেই। এই ধরনের দুর্ঘটনা বার বার ঘটছে। জবাবদিহিমূলক সরকার থাকলে এমন ঘটনা ঘটতো না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বনানীতে অগ্নিকাণ্ডের ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পর পর যে দুর্ঘটনা হচ্ছে- এতে কোথাও কোনো জবাবদিহিতা নেই। এদেশে জবাবদিহিতার কোনো ব্যবস্থা না থাকায় এমন ঘটনা বার বার ঘটছে।

তিনি আরও বলেন, আমি বুঝি না এই বিল্ডিংগুলো কীভাবে অনুমোদন পায়। এরা তো কিছু মানে না। এদের নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। মানছে না বিল্ডিং কোড। তাহলে কীভাবে চলছে এরা।

বিএনপির মহাসচিব বলেন, এতগুলো মৃত্যু সত্যি হৃদয় বিদারক, কষ্টের।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24