মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি

ভোলার ৩ উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৮

চতুর্থ ধাপে ভোলার ৭টি উপজেলার মধ্যে ৬টিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ মার্চ) বিকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মুজাহিদুল ইসলাম বেসরকারি ভাবে ভোলার তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

নির্বাচিতরা হলেন, ভোলা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা বেগম। দৌলতখান উপজেলায় চেয়ারম্যান মঞ্জুর আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে সেলিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু। দৌলতখান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ মার্চ ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরা সকলে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এদেরকে নির্বাচিত ঘোষণা কালে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official