মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ভোলায় ৩৬৮ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান

ভোলায় বিভিন্ন স্কুল-কলেজের মেধাবী ৩৬৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ‘জেলা পরিষদ মেধাবী শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের পক্ষ থেকে এ মেধা বৃত্তি প্রদাণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী শিক্ষার্থীদের হাতে এই মেধাবী বৃত্তির টাকা তুলে দেন।

জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার জন্যই আজকের এই বৃত্তি দেয়া হচ্ছে। শুধুমাত্র জিপিএ-৫ ও পুথিগত শিক্ষা কোন কাজে আসবেনা। যদি না শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা না যায়। একইসাথে পারিবারিক শিক্ষা, গুরুজনদের শ্রদ্ধাসহ নৈতিক ও সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

পরে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ২০১৭ ও ১৮ শিক্ষাবর্ষের এসএসসিতে ২৪২ জনের মাঝে ৩ হাজার ও এইচএসসিতে ১২৬ জনের মাধ্যে সাড়ে ৩ হাজার টাকার শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official