মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

মোহামেডানকে বাস উপহার ইউনাইটেড গ্রুপের

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের খেলোয়াড়দের যাতায়াতের জন্য একটি নিশান এসি কোস্টার বাস উপহার দিয়েছে ইউনাইটেড গ্রুপ।

সোমবার ক্লাব কর্মকর্তাদের কাছে নতুন এ বাসটি হস্তান্তর করেছেন ইউনাইটেড পাওয়ার ডিভিশনের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন।

এ সময় ইউনাইটেড গ্রুপের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দীন হাসান রশীদ, পরিচালক ফরিদুর রহমান খান ও মালিক তালহা ইসমাইল বারি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি চৌধুরী মফিজুর রহমান ও জিএম মেজর এ এন এম শহিদুল আলম উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইন-চার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়া ,পরিচালক জাকারিয়া পিন্টু, হানিফ ভূঁইয়া, সারওয়ার হোসেন, স্থায়ী সদস্য রেজাউর রহমান সোহাগ, জামাল রানা, কামরুল হাসান চৌধুরী ও এ কে এম কামরুজ্জামান হিরু।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24