মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

যারা দেশে গণতন্ত্র চলতে দিচ্ছে না তারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছে: ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সত্যিকার অর্থে আমরা যদি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চাই, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই, তাহলে আমাদের জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে। সেজন্য পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, ঘরে ঘরে শপথ নিতে হবে।

আজ সোমবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, আমাদের দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি হচ্ছে? আইনের শাসন আছে? মানুষের ভোটের অধিকার আছে?’ এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘না..না..’ বলে জবাব দেন। এর উত্তরে ড. কামাল বলেন, আমি আরো আনন্দ বোধ করতাম যদি সবাই হ্যাঁ হ্যাঁ উত্তর দিতেন। আজকে স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের এসব শুনতে হচ্ছে।

তিনি বলেন, যারা এদেশে গণতন্ত্র চলতে দিচ্ছে না আমরা মনে করবো তারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে। যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের ওপর আক্রমণ করে, বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে চায়, বঙ্গবন্ধুকে অমান্য করে তাদেরকে চিহ্নিত করে আমাদের সকলে মিলে তাদের একঘরে করা দরকার।

তিনি বলেন, আমরা ১৬ কোটি মানুষের ঐক্য চাই। আজকে যারা ঐক্য ভয় পায়, তারা বলবে দেশের মানুষ বিভক্ত। আমি বলব ১৬ কোটি মানুষের মাঝে বৃহত্তর একটা ঐক্য বিরাজ করছে। মানুষের মৌলিক বিষয়ে যদি মতামত জানান ১৬ কোটি মানুষ একই মতামত দেবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান, গণফোরাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24