মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

র‌্যাবের অভিযানে জঙ্গী সংগঠন এবিটির সদস্য বরিশালের মেহেদিসহ আটক ২

অনলাইন ডেস্ক:

নরসিংদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

নরসিংদীর পলাশ এলাকা থেকে আজ শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কাপাসিয়ার মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) ও বরিশাল জেলার উজিড়পুরের মেহেদী হাসান ওরফে রাশেদুল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল পলাশে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করা হয়।

আটক মোহাম্মদ শিহাব উদ্দিন ওরফে সৌরভ (২৪) মিরপুর থেকে ম্যাক্যানিকাল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। ২০১৬ সাল হতে নরসিংদীর পলাশে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত আছে।

শিহাব অধ্যায়নরত অবস্থায় জসিম উদ্দীন রাহমানির লেকচার শুনে উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়। ২০১৪ সালের দিকে আফগানিস্তান ও সিরিয়াসহ মুসলমানদের উপর বিভিন্ন হামলার চিত্র দেখে তার মধ্যে উগ্রবাদী চেতনা আরো বেশি প্রকট হয়। পরবর্তিতে কথিত বড়ভাই এর মাধ্যমে ২০১৬ সালে এবিটিতে যোগদান করে সে।

অসংখ্য ভুয়া ফেসবুক আইডিসহ টর ব্রাউজার ইত্যাদি এ্যাপস্ ব্যবহার করে সদস্য সংগ্রহ করতো সে। তার মাধ্যমে রাশেদুল ইসলাম গত ৪ মাস আগে আনসার আল ইসলামে যোগদান করে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official