মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ রাজনীতি

শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহেমেদ এমপি জাতীর জনক শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বলেছেন, তিনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু ছিলেন। যার জন্য তিনি শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধু।

আজ বুধবার বিকেলে ভোলা পুলিশের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ একথা বলেন। ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা পুলিশ লাইনে এ সমাবেশ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা আজ উন্নয়নশীল দেশ ইতোমধ্যে প্রবেশ করেছি। আমাদের মাথা পিছু আয় ১৯০৯ ডলার হয়েছে। আমারে জিডিপি গ্রোথ ৮.০১ শতাংশ হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশকে এক সময় তুচ্ছ-তাচ্ছিল্ল করা হতো সে বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়কর উত্থান।

তিনি আরো বলেন, ২০২০ সাল বঙ্গবন্ধুর শতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি। তাই আমরা আগামী একবছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করবো।

ভোলা জেলা পুলিশ মুপার মো. মোকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান। এ সময় নারী ও পুরুষের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয় এবং পরে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকি, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24