মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

হাদিসুরের পরিবারের পাশে বরগুনা পুলিশ সুপার

ইউক্রেন রকেট হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নিহত নাবিক হাদিসুরের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের হাওলাদার বাড়িতে শোকাহত  স্বজনদের সমবেদনা জানাতে  ছুঁটে আসেন বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক।
আজ বৃহস্পতিবার ( ১০ মার্চ) দুপর সোয়া ১ টায় তিনি হাদিসুরের বাড়িতে পৌঁছেন। এ সময় হাদিসুরের চাচা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান ও হাদিসুরের বড় বোন সিনিয়র ষ্টাফ নার্স সানজিদা ইসলামসহ অন্য স্বজনদের সাথে কথা বলেন। এসময় বোন সানজিদা’র হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, এ মার্মান্তিক মৃত্যুতে শোক  ও  সমবেদনা জানানোর  ভাষা আমার জানা নেই। তবুও রাষ্ট্রের একজন সেবক হিসেবে ও মানবতার টানে শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর জন্য  এখানে এসেছি।
জেলা পুলিশের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত ও অব্যাহত থাকবে। ‘বেতাগী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শাহআলম  হাওলাদার, এছাড়া বিভিন্ন গণমাধ্যমেরকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official