মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল স্বাস্থ বার্তা

হোম কোয়ারেন্টাইনে বরিশালের জেলা জজ ও এডিসি

অস্ট্রেলিয়ায় ট্রেনিং শেষে দেশে ফেরা বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এবং ভারত থেকে দেশে ফেরা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস হোম কোয়ারেন্টাইনে আছেন।

বুধবার বরিশালের পাবলিক প্রসিকিউটর এবং জেলা প্রশাসক এই দুই কর্মকর্তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। মঙ্গলবার তারা দেশে ফেরেন এবং বরিশালেই তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সম্প্রতি ভারত থেকে দেশে ফেরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম জাহাঙ্গীর জানান, অস্ট্রেলিয়ায় ট্রেনিং শেষে দেশে ফেরা বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official