মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ নির্বাচন রাজনীতি

১০৭ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ স্থগিত, কেন্দ্র দখল, গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

আজ রবিবার সকাল ৮টা থেকে দেশের ১০৭ উপজেলায় এ ভোটগ্রহণ শুরু হয়। এটি বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিএনপি-জামায়াত জোটসহ অন্যান্য রাজনৈতিক দল ও জোট বর্জন করায় এ নির্বাচনও অনেকটা একতরফা হচ্ছে। এতে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম।

তবে এর মধ্যেও সংঘর্ষ, কেন্দ্র দখল করে সিল মেরে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। এমনকি অনিয়মের অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটকের ঘটনাও ঘটেছে।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮৮ জন প্রার্থী জয়লাভ করেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চোয়ারম্যান পদে ৩৯ উপজেলায়, ভাইস চেয়ারম্যান পদে ২২ উপজেলা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৭ উপজেলায় একক প্রার্থী জয়লাভ করেছেন।

ইতোমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24