মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

এবার চিংড়ি ঘের থেকে কুমির উদ্ধার

বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের আকরামের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে বনবিভাগ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আকরাম হোসেন তার চিংড়ি ঘেরে একটি কুমির দেখতে পান। এরপর তিনি বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির সকাল সাড়ে ১০টার দিকে কুমিরটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির এ কুমির লম্বায় ৫ ফুট আর বয়স ৮-৯ বছর, ওজন ১০ কেজি।

বন কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, জোয়ারের সময় সুন্দরবনের পশুর নদীর সঙ্গে সংযোগকারী গোনা নদী হয়ে বুড়িরডাঙ্গার আকরামের ঘেরে চলে আসে কুমিরটি। যেসব জায়গায় মাছ বেশি সেসব জায়গাতেই কুমিরের বিচরণ বেশি হয়ে থাকে। উদ্ধার হওয়া কুমিরটি সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হবে।

এর আগে গত ২৯ মার্চ মোংলার সীমান্তবর্তী রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার পুকুর থেকে একটি কুমির উদ্ধার করে বনবিভাগ।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official