মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

সোমবার সিঙ্গাপুর থেকে জিএম কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জানান, শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকায় ওবায়দুল কাদের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে না থেকে ভাড়া বাসায় থাকছেন। বাসায় ওবায়দুল কাদেরের সঙ্গে আনুমানিক আধঘণ্টা নানান বিষয়ে কথা হয়েছে।

কি কথা হয়েছে জানতে চাইলে জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের জানতে চেয়েছেন আমাকে নিয়ে জাতীয় পার্টিতে যা শুরু হয়েছিল তা শেষ হয়েছে কিনা। এছাড়া দেশের রাজনৈতিক সকল বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওয়াকিবহাল রয়েছেন। ওবায়দুল কাদের তাকে জানিয়েছেন, হাসপাতালে নিয়মিত চেকআপ করাচ্ছেন। বাসায় ও পার্কে হাঁটাহাঁটি করে তার দিন কাটছে সেখানে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেন ওবায়দুল কাদের। বাংলাদেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জিএম কাদের বলেন, ওবায়দুল কাদের এখন প্রায় পুরোপুরি সুস্থ। তিনি আমাদের তার বাসার গেট পর্যন্ত এগিয়ে দিয়ে বিনয় প্রকাশ করেছেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের জানান, তিনিও মেডিকেল চেক আপের জন্য সিঙ্গাপুর গিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24