মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রচ্ছদ প্রশাসন

ওয়ারীর ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর কাপ্তান বাজারে বন্ধুকযুদ্ধে রাকিব হাওলাদার (১৫) নামে কিশোর নিহতের ঘটনায় ওয়ারী থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন নিহত রাকিবের মা রীতা আক্তার (৩৩)। পরে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এমদাদুল হক লাল সাংবাদিকদের জানান, নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ২০১৩ সালের ১৫ (১,২,৩ ও ৪) ধারায় মামলাটি করা হয়েছে। মামলার আসামিরা হলেন- ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) সেলিম, উপ-পরিদর্শক জ্যোতি ও সোর্স মোশারফ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24