মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি স্বাস্থ বার্তা

করোনা ২৪ ঘণ্টায় প্রাণ নিলো আরও ৩ জনের, নতুন আক্রান্ত ৫৮

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৮ জন, আর মৃত্যু হয়েছে ৩ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জনে। মোট মৃত্যু ৩০ জন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসময়ের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮২ জন।
এসময় নারায়ণগঞ্জ থেকেই এখন করোনা ছড়াচ্ছে এবং তারা বিভিন্ন জেলায় ফেরায় এই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, সকালের বাজারে অনেক লোক দেখা যাচ্ছে। লকডাউন কার্যকর না হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলেও হুঁশিয়ারি দেন জাহিদ মালেক।

এ সময় সবাইকে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘরে থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। পরীক্ষা করান, করোনা থেকে নিজেকে এবং পরিজনদের বাঁচান।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে তিন জনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24