মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

গৃহবধূকে হত্যার পর মুখে বিষ ঢেলে দেয় স্বামীর স্বজনরা

পিরোজপুরের ইন্দুরকানীতে সুমি আক্তার (১৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে ওই ব্যাপসাবুনিয়া গ্রামের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

সুমি আক্তার ওই গ্রামের মিলন মোল্লার মেয়ে। সে স্থানীয় বালিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে একই গ্রামের মাস্টার মো. ফারুক হাওলাদার ছেলে হৃদয় হাওলাদারের স্ত্রী।

সুমির মামা মো. মনির হোসেন ফরাজি জানান, সুমির মা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। আমাদের বাড়িতে থেকে সুমি লেখাপড়া করতো। এক বছর আগে প্রেমের সম্পর্ক করে হৃদয়ের সঙ্গে তার বিয়ে হয়। কয়েকদিন আগে হৃদয় হাওলাদার সুমির মায়ের কাছে একটি মোটরসাইকেল চান। এ প্রস্তাব সুমি প্রত্যাখ্যান করলে স্বামী তাকে মারধর করেন। এতে সুমি নিহত হন। পরে আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঘরে থাকা চালের পোকা নিধনের ওষুধ মুখে ঢেলে দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official