মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছেন চার এমপি: রিজভী

তারেক রহমানের নির্দেশেই শপথ নিয়েছেন বিএনপির চারজন সংসদ সদস্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সন্ধ্যায় একটি টিভি চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সরাসরি সংযোগে এর বেশি বলতে চাননি বিএনপির এ সিনিয়র নেতা।

প্রসঙ্গত, আজ বিকালে বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য শপথ নেন। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।

এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও গণফোরামের মোকাব্বির খান।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24