মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

পটুয়াখালীতে শহীদ মিনারে অশ্লীল নৃত্য, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক:

বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত মেয়র নাইট অনুষ্ঠানে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দিগানে এক তরুণীর অশ্লীল নৃত্য এখন ফেসবুকে ভাইরাল।

বৃহস্পতিবার রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উঠতি বয়সী এক তরুণী একটি হিন্দি গানের তালে শহীদ মিনারের বেদীতে অশ্লীল ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছেন। এ সময়ে উপস্থিত দর্শকরা হাততালি ও শিস দিয়ে এবং বিভিন্ন অশ্লীল উক্তি করে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন।

অনেকেই তাদের মোবাইল ফোনে এই ভিডিও ধারণ করতে দেখা গেছে।

এদিকে, এ ঘটনায় পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

নুরুল হাফিজ জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটি শহীদ মিনারে হিন্দি গানে অশ্লীল নৃত্য পরিবেশনের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে তদন্ত করে একটি রিপোর্ট প্রদান করবে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এর সাথে অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদার বলেন, ছোট্ট একটি মেয়ে একটি বাংলা ক্লাসিক্যাল গানের সাথে নাচ করার পরে দর্শকদের অনুরোধে আরো একটি গানে নাচ করে। গানটি হিন্দি হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে এ জন্য উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি। তবে একটি পক্ষ এই বিষয়টিকে রঙ মাখিয়ে ভিন্ন ভাবে উপস্থাপন করছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official