মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রী মানসম্মত শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: বরিশাল জেলা প্রশাসক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্মত শিক্ষা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যার সুফল ইতিমধ্যে আমরা পাচ্ছি। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের সকলের ভুমিকা একান্ত প্রয়োজন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল জিলা স্কুলের অডিটোরিয়ামে দিবা ও প্রভাতি শাখার ৫ শ্রেণির অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বরিশাল জেলা প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক বেগম হোরো রোকসানা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিলা স্কুলের সহকারী শিক্ষক দিবা শাখা মোঃ শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকসহ অনেকেই।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official