মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশালের সকল অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশ

বরিশাল রিপোর্ট ॥

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের বর্ষবরণে বরিশালের সকল অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ।  পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈশাখের আয়োজনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন বলেন, পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানমালা ঘিরে নগরীতে ৫০১জন পোশাকধারী পুলিশ এবং সাদাপোষাকে সাত ধরনের পুলিশের টিম দায়িত্ব পালন করবেন। এছাড়া এনএসআই, ডিজিএফআই, র‌্যাব ও সিটিএসবি এবং আয়োজকদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।

মেডিকেল টিমের পাশাপাশি প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি আরও বলেন, দেশে নাশকতা ঘটনোর জন্য জঙ্গি ও উগ্রপন্থিরা এখনো থেমে নেই। তাই আমাদেরকে সর্তক থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। বৈশাখী অনুষ্ঠানের মঙ্গল শোভাযাত্রায় কোন মুখোশ ব্যবহার করা যাবেনা, আর শোভাযাত্রায় দিয়াশলাই কিংবা আতশবাজী নিষিদ্ধ এবং প্রতিটি বৈশাখী মেলায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিজিএফআই’র লেঃ কর্ণেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান প্রমুখ। সভায় র‌্যাব, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও গণপূর্ত বিভাগের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24