মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে নৌ-পুলিশের অভিযানে জাল ও জাটকা সহ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জাল ও জাটকা ইলিশ সহ দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল ) সকাল থেকে রাত পর্যন্ত কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।

এ সময় পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ২৩,৩৫,৩০০ মিটার কারেন্ট জাল, ৫১৪ কেজি জাটকা ইলিশ ও দুই জনকে আটক করেছে নৌ-পুলিশ।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ আলাউদ্দীন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল নৌ-পুলিশের এসআই মোঃ আলাউদ্দীন আল মাসুম জানান, শুক্রবার কীর্তনখোলা ,কালা বদর ও আড়িয়াল খাঁ নদীত নৌপুলিশের পৃথক অভিযান চালিয়ে মোট ২৩,৩৫,৩০০ হাজার মিটার কারেন্ট জাল সহ মোট ৫১৪ কেজি জাটকা মাছ জব্দ করতে সক্ষম হই।এসময় দুই জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।

তিনি আরো জানান, জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official