মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল বরিশাল

বরিশালে প্রচন্ড গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়ার রুগী

গরমে হাঁসফাঁস করছেন বরিশাল নগরের মানুষ। সূর্যের তেজ যেন বাড়ছেই। আজ বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

গরম বাড়ায় হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী টানা ৭ দিন মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। বরিশাল নগরে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, বরিশালে আগামী ১৮ এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ বছর বরিশালের ওপর দিয়ে বেশি তাপমাত্রা বয়ে যাচ্ছে। এ অবস্থায় সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলা ভালো। অন্যথায় হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল ও জেনারেল হাসপাতাল ঘুরে রোগীর চাপ বেশি দেখা গেছে। বিশেষ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্থান হয়েছে ফ্লোরে এবং বারান্দায়।

চরকাউয়া থেকে আসা রোগীর এক স্বজন ইকবাল আহমেদ বলেন, ‘তার নানি হঠাৎ বমি করে অসুস্থ হয়ে পরেন। বেড না পাওয়ায় ফ্লোরে রাখা হয়েছে।’

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘গরমে রোগীর চিকিৎসা সেবায় সতর্ক রয়েছেন তারা।’ বরিশাল জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের চেয়ে বাড়ছে। সর্বশেষ তথ্যমতে, বরিশাল বিভাগে ডায়রিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩১৪ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৬৫ জন। যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। এ মৌসুমে বিভাগে মোট ১৮ হাজার ২৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official