মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন

ভুয়া এএসপি পরিচয়ে ভোলার ইমান শাহজাদা আটক

দিনাজপুরে অভিযান চালিয়ে মো. ইমান শাহজাদা (৪২) নামে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারকে (অ্যাডিশনাল পুলিশ সুপার) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রবিবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে এই ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। আটক ইমান শাহজাদা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দরুনবাজার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমের নির্দেশে অভিযান পরিচালনা করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম।

আটকের সময় তার কাছ থেকে ১টি পাসপোর্ট, ব্যাংকের জমা রশিদ ও চেক বই, নেপালের ক্যাসিনো খেলার আইডি কার্ড, তাপস কুমার লেখাসংবলিত নেমপ্লেট, ভিজিটিং কার্ড, কিছু ওষুধ ও পুলিশের ব্যবহৃত পোশাক উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরো জানান, এর আগে সে পুলিশের হাতে জালিয়াতির অভিযোগে আটক হয়েছিল। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় জালিয়াতির মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official