ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি বাবু আটক

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির রাজাপুর থেকে এক হাজার তিনশ ১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ আতিকুর রহমান বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

সোমবার দুপুরে রাজাপুর উপজেলার নৈকাঠি বাজার থেকে আতিকুর রহমান বাবুকে আটক করা হয়। বাবু নাড়িকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর একটি দল নৈকাঠি বাজারে অভিযান চালায়। এসময় মাদক কারবারি আতিকুর রহমান বাবুকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার তিনশ ১৫ পিস ইয়াবা ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আটককৃত বাবু রাজাপুরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে জিজ্ঞাসাবাদের পরে রাজাপুর থানায় সোপর্দ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official