মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ বরিশাল

শেবাচিমে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত রাজা (১৭) বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মতিন হাওলাদারের ছেলে।নিহতের স্বজনরা জানান, রাজা সম্প্রতি এসএসসি পরীক্ষা সম্পন্ন করে কলেজে ভর্তির চেষ্টা করছিলো। পাশাপাশি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতো।

মঙ্গলবার বিকেলে ঝালকাঠি পৌরশহর থেকে বরিশালে ফেরার সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয় রাজা। সন্ধ্যায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম জানান, নিহতের মরদেহ ‍সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24