মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা প্রচ্ছদ

সাকিবকে নিয়ে যা বললেন মুস্তাফিজ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে বাঁহাতি বোলার হিসেবে তিনিই প্রথম ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন! এর ফলে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪০০০ রানের পাশাপাশি ৩০০ উইকেটের মালিক এখন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলে যে ম্যাচে সাকিব ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সেই ম্যাচে তারই প্রতিপক্ষ ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দল হারলেও জাতীয় দল সতীর্থকে অভিনন্দন জানাতে ভুলেননি মুস্তাফিজ।

টুইটারে মুস্তাফিজ লেখেন, ‘মাঠে আরেকটা কঠিন দিন গেল, তবে খুব ভালো লাগছে সাকিব ভাইয়ের কীর্তিতে। বাঁহাতি স্পিনার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৩০০ উইকেট আর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে একই সঙ্গে ৪ হাজার রান! চালিয়ে যান।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24